সর্বশেষ

ওমানে কর্মীদের জন্য সুখবর, পরশু থেকে টানা ৩ দিন ছুটি

New decision on additional leave for omani expatriates e1748768482827Probashir city Popup 19 03

অনেকদিন পর ওমানে ছুটি নিয়ে সুখবর পেলেন কর্মীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সাপ্তাহিক ছুটির সাথে মিলিয়ে কর্মজীবীরা টানা তিন দিনের একটি লম্বা ছুটি পেতে যাচ্ছেন।

539562109 786446014130540 7095674348365061760 n

ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর নবি (সাঃ) এর জন্মদিন উপলক্ষে ছুটি পালিত হবে। যেহেতু ওমানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, তাই রবিবারের এই ছুটি সংযুক্ত হয়ে মোট ছুটি হবে তিন দিনের।

এই ছুটিটি রাষ্ট্রীয় প্রশাসনিক সকল দপ্তর এবং বেসরকারি খাতের সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, কাজের প্রয়োজনে এদিনেও প্রতিষ্ঠান চালু রাখা যাবে, সেক্ষেত্রে কর্মীদের যথাযথ নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03