সর্বশেষ

আজ থেকে গোল্ডেন ভিসা দেওয়া শুরু করবে ওমান

Oman visa on arrivalWeb Popup (3)

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আজ ৩১ আগস্ট থেকে ওমান সরকার আনুষ্ঠানিকভাবে গোল্ডেন ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই ভিসা পাওয়ার মাধ্যমে বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে দেশে বসবাসের পাশাপাশি ব্যবসা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

ওমানের গোল্ডেন ভিসা দুইটি প্রধান  ক্যাটাগরিতে দেওয়া হবে। ১০ বছরের ভিসার জন্য ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ৫ লাখ ওমানি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ৫০ লাখ)। বিনিয়োগের ক্ষেত্র হতে পারে রিয়েল এস্টেট, কোনো ওমানি কোম্পানিতে অংশীদারিত্ব, অথবা অন্তত ৫০ জন স্থানীয় নাগরিককে কর্মসংস্থান দিয়ে কোম্পানি প্রতিষ্ঠা করা।

অন্যদিকে, ৫ বছরের ভিসার জন্য ন্যূনতম বিনিয়োগের শর্ত রাখা হয়েছে ২ লাখ ৫০ হাজার ওমানি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৯০ লাখ)। এই ক্যাটাগরিতে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে রিয়েল এস্টেট, ওমানি কোম্পানি বা সরকারের উন্নয়ন বন্ড ক্রয়ের সুযোগ রয়েছে।

আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, অপরাধমুক্ত থাকতে হবে এবং পরিবারের জন্য আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে। এ ভিসার মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাস, ব্যবসার মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা এবং পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ মিলবে।

মালিকানা ও পরিচালনার অধিকার, ওমানের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং পরিবারের সদস্যদের (যেমন, স্ত্রী এবং সন্তান) জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup