সর্বশেষ

ওমানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

Three killed in road accident in omanWeb Popup (3)

ওমানের আল জাবাল আল আখদার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাটি ঘটে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে।

সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের আল দাখিলিয়াহ প্রদেশ শাখা জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার ও অ্যাম্বুলেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি দুর্গম পাহাড়ি সড়কে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করা হচ্ছে। চালকদের বিশেষ করে পাহাড়ি এলাকায় সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup