সর্বশেষ

ওমানের বিমান যাত্রীদের জন্য জরুরি বার্তা

Sala air OmanProbashircityWebPopupUpdate

বিভিন্ন দেশের মত ওমানের আকাশপথেও প্রভাব পড়েছে ইসরায়েল-ইরান সংঘাতের। ইরানের পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো, সূচিতেও এসেছে পরিবর্তন। এখনো পর্যন্ত ওমান থেকে একাধিক রুটের অসংখ্য ফ্লাইট স্থগিত হয়েছে।

চলমান পরিস্থিতির কারণে ইরান, ইরাক ও আজারবাইজানের সঙ্গে চলাচলকারী ফ্লাইট স্থগিতের সময় আরও ১০ দিন বাড়িয়েছে ওমানভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান, ইরাক এবং আজারবাইজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট ৩০ জুন পর্যন্ত বাতিল করেছে।

এর আগে ওমান এয়ার টানা দুইদিন নির্ধারিত মাস্কাট-আম্মান রুটের ফ্লাইট বাতিল করেছে। এক বিবৃতিতে ওমান এয়ার জানায়, ১৪ ও ১৫ জুনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা। এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে তারা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করা জরুরি। এতে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে অহেতুক ভোগান্তিও পোহাতে হবেনা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate