সর্বশেষ

ওমানে অনলাইন প্রতারণার প্রবণতা বাড়ছে — পুলিশের হুঁশিয়ারি

Oman policeWeb Popup (3)

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) গ্রাহকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। অপরাধচক্রটি শুল্ক বিভাগের নাম ব্যবহার করে জাল খুদে বার্তা (এসএমএস) পাঠাচ্ছে বলেও জানানো হয়েছে। এই বার্তায় আন্তর্জাতিক পণ্য় সরবরাহের ক্ষেত্রে নতুন কাস্টমস পদ্ধতি রয়েছে উল্লেখ করে গ্রাহকদের তাদের সিভিল বা রেসিডেন্ট আইডিসহ ব্যক্তিগত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে যে এগুলো সম্পূর্ণ জালিয়াতির অংশ, যার লক্ষ্য নির্দোষ গ্রাহকদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য আত্মসাৎ করা। ওমান পুলিশ ও জেনারেল ডিরেক্টরেট অফ কাস্টমস এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে এবং যে কোনো তথ্য দেওয়ার আগে এর সত্যতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে ওমান পুলিশ বলেছে, “রয়্যাল ওমান পুলিশ, কাস্টমস মহাপরিচালকের প্রতিনিধিত্ব করে, জানাচ্ছে যে এই বার্তাগুলো সম্পূর্ণ জাল ও অপরাধমূলক। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে তারা শুধুই কাস্টমসের অফিসিয়াল উৎস বা হেল্পলাইন (৮০০৮০০২২)-এর সাথে যোগাযোগ করে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হবেন।”

কাস্টমস মহাপরিচালক সবাইকে অনানুষ্ঠানিক কারো সাথে ব্যক্তিগত বা অর্থনৈতিক তথ্য প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছে। অপরাধীরা দিন দিন নতুন নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে উল্লেখ করে সবাইকে বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

অজ্ঞাত বা সন্দেহজনক বার্তা পেলে তা বিশ্বাস বা তথ্য প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছে ওমান পুলিশ। যে কোনো সন্দেহের ক্ষেত্রে তা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানালে অপরাধ ঠেকানো অনেক সহজ হয় বলেও উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup