Long Popup (2)
সর্বশেষ

ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো ট্রাম্প

Trump sends nuclear deal proposal to iran via omanProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্র ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে, যা সম্প্রতি ওমানের মাধ্যমে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি ইরানের স্বার্থে সবচেয়ে উপযোগী হবে। তবে এখন পর্যন্ত প্রস্তাবিত চুক্তির বিস্তারিত শর্তাবলী প্রকাশ করা হয়নি। রোববার (১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে যুক্তরাষ্ট্রের চুক্তি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। এ সময় তিনি মার্কিন পক্ষের বার্তা ইরানকে হস্তান্তর করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব পাঠিয়েছেন বলে জানায় বিবিসি।

এই প্রস্তাব এমন এক সময়ে এসেছে যখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রকাশ করেছে যে, ইরান ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ করেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়াম আরও পরিশোধন করলে প্রায় ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি মিলে আইএইএ বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় পর্দার আড়ালে আলোচনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। যদিও ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সূত্র বলছে, ইরান চাইলে খুব দ্রুতই অস্ত্র-মানের ইউরেনিয়াম তৈরি করতে এবং কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা বানাতে সক্ষম।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate