সর্বশেষ

সহকর্মীদের কাঁদিয়ে ওমান প্রবাসীর শেষ বিদায়

ওমান প্রবাসীর শেষ বিদায়Web Popup (3)

ওমানে কবির উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না…)। চট্টগ্রামের এই প্রবাসী প্রায় এক যুগ ধরে দেশটিতে কর্মরত ছিলেন। গত শনিবার বিকালে বদর আল সামা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে শোঁকের ছায়া নেমে আসে। কয়েকদিনের মধ্যেই এই প্রবাসীর দেশে ফেরার পরিকল্পনা ছিলো। তবে সে সুযোগ আর হয়নি।

বুধবার রাতে মৃতদেহ দেশে পাঠানোর আগে ওমানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় শতাধিক প্রবাসী উপস্থিত হয়ে মৃতের আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।ওমানের প্রবাসী ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী জানান, মৃত কবির উদ্দিন তার ব্যবসা প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন। সম্পর্কে বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু।

সততা, বিনয় এবং পরোপকারী হিসেবে অন্যদের কাছেও বেশ সমাদৃত ছিলেন। তার এমন আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন। তিনি মৃত প্রবাসীর জন্য প্রবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup