Long Popup (2)
সর্বশেষ

ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Oman shuraProbashircityWebPopupUpdate

ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যান খালিদ হিলাল নাসের আল-মাওলির সাথে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম। বৃহস্পতিবার চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে।

সম্প্রতি আল বারাকাহ প্যালেসে ওমান সুলতানের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে সুলতানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন তিনি। তখন সুলতান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ওমানে তাঁর সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ওমানে মো. নাজমুল ইসলামের বদলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মিসবাহ-উল-আজিম। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate