সর্বশেষ

ওমানের দূতাবাসে পারমাণবিক প্রকল্প নিয়ে বৈঠক সম্পন্ন

ওমানের দূতাবাসে পারমাণবিক প্রকল্প নিয়ে বৈঠক সম্পন্নProbashircityWebPopupUpdate

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, দুই পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী শনিবার (২৬ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশ ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে। এই আলোচনাকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।

রোমে অনুষ্ঠিত বৈঠক নিয়ে মন্তব্য করেছেন একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা। তিনি জানান, বৈঠকে ‘অত্যন্ত ভালো অগ্রগতি’ হয়েছে, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুই দেশ ‘পরোক্ষভাবে’ আলোচনা চালিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। তিনি আরও বলেন, ইরানের প্রতিনিধি আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফের নেতৃত্বাধীন দল রোমে অবস্থিত ওমান দূতাবাসে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করেন।

ইরানি পক্ষের দাবি, বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে নীতি ও লক্ষ্য নিয়ে বোঝাপড়ার উন্নতি হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পরমাণু চুক্তিতে উপনীত হয়। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন, যার ফলে পুনরায় উত্তেজনার সূত্রপাত ঘটে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate