Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের প্রশংসা করলেন ওমান সুলতান

Oman sultanProbashircityWebPopupUpdate

ওমানের উন্নয়ন যাত্রায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন সুলতান হাইথাম বিন তারিক। তিনি ওমান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বকে আরও টেকসই করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ও এ দেশের জনগণের কল্যাণে ওমানের সমর্থন অব্যাহত থাকবে। বুধবার দেশটিতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিমের সাথে বৈঠককালে সুলতান প্রবাসীদের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন।

এদিন আল বারাকাহ প্যালেসে ওমান সুলতানের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা সুলতানের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে সুলতানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত।

তখন সুলতান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ওমানে তাঁর সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, রাশিয়া, জাপান এবং সুদানের রাষ্ট্রদূতরা এদিন সুলতানের কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেছেন।

সম্প্রতি ওমানে মো. নাজমুল ইসলামের বদলে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম। তিনি বাংলাদেশ নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার ছিলেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate