Long Popup (2)
সর্বশেষ

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

Image 301583ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাত এখন আর কেবল বিত্তবানদের বিলাসবহুল ভ্রমণের গন্তব্য নয়। গ্রীষ্মকালকে কেন্দ্র করে পর্যটকদের জন্য এটি ক্রমশ তুলনামূলকভাবে সাশ্রয়ী একটি শহরে পরিণত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যা ভ্রমণকারীদের জন্য একটি বড় স্বস্তির খবর।

আজ শনিবার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই গ্রীষ্মে পর্যটকদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আমিরাতের বিভিন্ন পর্যটন খাতে ব্যাপক ছাড়ের সুবিধা। হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যা পর্যটকদের সার্বিক ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে।

গ্রীষ্মকালে আমিরাতের বিলাসবহুল হোটেলগুলোও সাধারণত পর্যটকদের জন্য ভাড়া অনেক কমিয়ে দেয়। কিছু হোটেলে রুমের ভাড়া ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে। ফলে দুই রাতের থাকার খরচ ৩০০ দিরহামের নিচেও নেমে আসতে পারে, যা শীতকালের তুলনায় অনেক কম। এ ছাড়া আরব আমিরাত ভ্রমণের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা ডেজার্ট সাফারির খরচেও বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। সাধারণত এর খরচ ১৫০ দিরহাম বা তার বেশি হলেও গ্রীষ্মকাল উপলক্ষে অনেক ট্যুর অপারেটর মাত্র ৫০ দিরহাম থেকে প্যাকেজ অফার করছে। সমুদ্র থেকে বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জেট স্কি রাইডেও এই গ্রীষ্মে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

হোটেল বা সাফারির পাশাপাশি গ্রীষ্মকালে বিভিন্ন থিম পার্ক, মিউজিয়াম, অ্যাকুয়ারিয়াম, ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টারসহ অন্যান্য স্থানেও অনলাইন ছাড় ও আকর্ষণীয় কম্বো টিকিট পাওয়া যাচ্ছে। বিশেষ করে পরিবার নিয়ে যাঁরা ভ্রমণ করতে চান, তাঁদের জন্য ‘কিডস অফার’ ও ‘ফ্যামিলি প্যাকেজ’ খুঁজে দেখা বেশ লাভজনক হতে পারে। ট্রাভেল বা ভ্রমণ এজেন্টরা বলছেন, মাত্র ৪৮ ঘণ্টায় দ্রুত ভিসা প্রক্রিয়ার সুবিধা, হোটেল ভাড়ায় বিশেষ ছাড় এবং বিভিন্ন দর্শনীয় আকর্ষণে আকর্ষণীয় ডিসকাউন্টের কারণে দুবাই এখন শুধু শীতকালীন নয়; বরং গ্রীষ্মকালেও বিশ্বের অন্যতম জনপ্রিয় ও সাশ্রয়ী ভ্রমণ গন্তব্য হয়ে উঠছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate