কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের ওই বিমানঘাঁটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ড্রোন এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, এই দাবির আগে কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করার জোর চেষ্টা করছে। তবে কুয়েতের সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।










