Opens in a new tab
সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র, কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

BvnvbnbnWeb Popup (3)

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফকে হত্যার গভীর ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় আরও আটজনকে পাঁচ বছর করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

গত সোমবার (২৬ অক্টোবর) কুয়েতের ফৌজদারি আদালতের রাষ্ট্রীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন বিভাগ চাঞ্চল্যকর এই রায় ঘোষণা করে। প্রসিকিউশন জানিয়েছে, দণ্ডিত আসামিদের সঙ্গে ইরান ও লেবাননের নিষিদ্ধ সংগঠন হিজবুল্লাহর সরাসরি যোগসাজশ ছিল। তারা কুয়েতের শীর্ষ কর্মকর্তাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, জনমনে ব্যাপক আতঙ্ক ছড়াতে আসামিরা এই হামলায় শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত করে সরকার ও কর্তৃপক্ষের ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করাই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup