সর্বশেষ

কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসায় রূপান্তরে নতুন সিদ্ধান্ত

Kuwet visaWeb Popup (3)

কুয়েতে ভিজিট ভিসা বা ভ্রমণ ভিসা থেকে নিয়মিত রেসিডেন্সি ভিসা (ইকামা) পরিবর্তনের নিয়মে নতুন সংশোধনী এনেছে দেশটির সরকার। গতকাল রোববার দেশটির সরকারি গেজেট ‘কুয়েত আল-ইউম’-এর এক সংখ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ১০৯১ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এই সংশোধনী প্রকাশ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশিদের আবাসন আইনসংক্রান্ত কার্যনির্বাহী প্রবিধানের ২২৪৯ নম্বর মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে সংশোধিত হলো।

প্রকাশিত সংশোধনী অনুযায়ী, বিদ্যমান প্রবিধানের ৩৯ নম্বর ধারার অনুচ্ছেদ ৯-এর অধীনে নতুন একটি উপধারা (ধারা ৪) সংযোজন করা হয়েছে। এর ফলে এখন থেকে কুয়েতে ভিজিট ভিসাকে নিয়মিত রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে চাইলে সংশ্লিষ্ট সেবার জন্য ১৫০ কুয়েতি দিনার ফি প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে গৃহকর্মী এবং সমপর্যায়ের অন্যান্য কর্মী, যাঁরা কার্যনির্বাহী প্রবিধানের ২০ নম্বর ধারার আওতাভুক্ত, তাঁরা এই ফি পরিশোধ থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে এই ভিসা রূপান্তরের সুবিধাটি ফি ছাড়াই বহাল থাকছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ার অনুযায়ী নতুন এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে। সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকেই সংশোধিত এই আইনি বিধানটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup