সর্বশেষ

কুয়েতে গলায় ফাঁস দিয়ে প্রবাসী বাংলাদেশির আত্মহত্যা

Image 284166ProbashircityWebPopupUpdate

কুয়েতে আক্তার হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার (১৯ এপ্রিল) দেশটির মাহবুল্লাহ এলাকায় অবস্থিত নিজ কোম্পানির আবাসিক কক্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আক্তার হোসেনের দেশের বাড়ি চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম সামসুল হক সওদাগর। আক্তার হোসেন কুয়েতের আল ফয়সালিয়া কোম্পানির অধীনে জাবের আল আহমেদ হাসপাতাল প্রকল্পে নিয়মিত কাজ করতেন।

নিহতের সহকর্মী জিয়াউল হক সংবাদমাধ্যমকে জানান, কর্মস্থলে আক্তার হোসেনের দায়িত্ব পালন বা বেতন-ভাতা নিয়ে কোনো ধরনের জটিলতা বা সমস্যা ছিল না। তাই কাজ নিয়ে কোনো হতাশা থেকে তিনি এমন কাজ করেছেন বলে মনে হয় না। সহকর্মীদের ধারণা, দেশে কোনো পারিবারিক কলহ বা একান্তই ব্যক্তিগত কোনো হতাশা থেকেই হয়তো তিনি আত্মহননের মতো এই চরম পথ বেছে নিয়েছেন।

এদিকে, এই আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কুয়েত পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দেশটিতে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate