সর্বশেষ

প্রবাসীদের ভিসা পরিবর্তন নিয়ে সুখবর

KiiteProbashir city Popup 19 03

কুয়েতে কর্মরত নির্দিষ্ট কিছু খাতের প্রবাসী শ্রমিকদের জন্য ভিসা পরিবর্তনের বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ (পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার)। আগামী ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ শর্ত সাপেক্ষে বিদেশ থেকে নিয়োগপ্রাপ্ত এসব শ্রমিক এক খাত থেকে অন্য খাতে স্থানান্তরের (ভিসা পরিবর্তন) অনুমতি পাবেন।

জনশক্তি কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের শ্রমবাজারের বর্তমান চাহিদা পূরণ এবং স্থিতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসেফ আল-সাবাহর সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

যেসব খাতে প্রযোজ্য এবং শর্তাবলি
নতুন এই সিদ্ধান্তটি মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিল্প, কৃষি, মৎস্য ও পশুপালন খাতের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, এসব খাতে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি থাকলেও শর্ত ছিল যে, তাঁরা নিজ খাতের বাইরে অন্য কোনো পেশায় বা জায়গায় কাজ করতে পারবেন না।

তবে নতুন ঘোষণা অনুযায়ী, ১ মে থেকে শুরু হওয়া এই দুই মাসের সুযোগ কাজে লাগিয়ে কর্মীরা নিজ খাতের বাইরেও স্থানান্তর হতে পারবেন। তবে এ ক্ষেত্রে একটি প্রধান শর্ত হলো—মূল নিয়োগকর্তার (কফিল) পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া
জনশক্তি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের সুবিধা নিতে কোম্পানিগুলোকে ‘আশাল’ (Ashal) করপোরেট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। কর্মী নিয়োগে ইচ্ছুক নিয়োগকর্তাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই একটি অনুরোধ জমা দিতে হবে এবং পুরো প্রক্রিয়াটি মূল নিয়োগকর্তাকেই সম্পন্ন করতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ভিসা পরিবর্তনের এই সুযোগটি সম্পূর্ণ ‘অস্থায়ী ও ব্যতিক্রমী’ একটি পদক্ষেপ, যার মূল লক্ষ্য হলো কুয়েতের শ্রমবাজারের বর্তমান ও জরুরি চাহিদাগুলো দ্রুত পূরণ করা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03