Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে অবিবাহিত নারীদের মাসে ২ লাখ টাকা ভাতা দেবে সরকার!

Kuwity womenProbashircityWebPopupUpdate

৩০ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত সরকার। দেশটির সমাজসেবা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি চ্যারিটি সংস্থাগুলোর বোর্ডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন ক্যাটাগরি যুক্ত করার কথা জানিয়েছে। এটি প্রাথমিকভাবে একটি ‘পাইলট প্রোগ্রাম’ বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। মন্ত্রণালয়ের মেমোতে বলা হয়েছে, ৩০ বছর বা তার বেশি বয়সী যেসব কুয়েতি নারীর পিতা মারা গেছেন, তাঁরা এখন থেকে ‘সেন্ট্রাল এইড সিস্টেম’ বা কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভাতা পাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাহায্যের পরিমাণ প্রতিমাসে ৫৬০ কুয়েতি দিনার বা প্রায় ২ লাখ ২০ হাজার টাকার কথা বলা হচ্ছে। সরকারিভাবে টাকার অঙ্কটি সুনির্দিষ্ট করা না হলেও কুয়েতে এই ধরণের সামাজিক সহায়তার পরিমাণ সাধারণত এমনই হয়ে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পিতৃহীন অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের পিতার মৃত্যুসনদ যাচাই-বাছাই সাপেক্ষে এই সহায়তা প্রদান করা হবে।

কুয়েত সরকার মনে করে, এই অর্থ সহায়তা অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। দেশটির সরকারের এই পদক্ষেপকে সামাজিক কল্যাণ কর্মসূচির আওতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহায়তার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate