Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে ৩ বাংলাদেশিকে ইচ্ছাকৃত গাড়িচাপা, নিহত ১

KusajdProbashircityWebPopupUpdate

কুয়েত সিটির সাবাহ হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কুয়েতের এক নাগরিকের বিরুদ্ধে দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

নিহত মোবারক হোসেন (৫৬) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা হারিছ উদ্দিনের ছেলে। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করা হলেও তিনি প্রাণে বাঁচেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবিবুর রহমান (৩৬)। তিনি ময়মনসিংহের বাসিন্দা আব্দুল কাদের খানের ছেলে এবং একই কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাবলিক প্রসিকিউশনে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate