Opens in a new tab
সর্বশেষ

আমিরাতে সামান্য টাকার জেরে মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

ImageWeb Popup (3)

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় সামান্য পাওনা টাকার জেরে নিজ কক্ষেই মিশরীয় রুমমেটের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন পুলক নাথ নামের এক বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা। গত শুক্রবার (৩০ অক্টোবর) এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে থেকে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এমন মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় চার বছর আগে আবুধাবিতে পাড়ি জমিয়েছিলেন পুলক। সেখানে তিনি মূলত থাই গ্লাসের কাজ করতেন। গত শুক্রবার পাওনা টাকা নিয়ে মিশরীয় ওই রুমমেটের সঙ্গে পুলকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই রুমমেট তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরদিন শনিবার বাংলাদেশ থেকে স্বজনেরা তার এই আকস্মিক মৃত্যুর দুঃসংবাদটি জানতে পারেন।

প্রিয়জনকে কাছে পাওয়ার অধীর অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু ফেরার আনন্দের বদলে কফিনবন্দি হয়ে ফেরার খবরে শোকে পাথর হয়ে গেছে পরিবার। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত মিশরীয় নাগরিকের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)