Long Popup (2)
সর্বশেষ

ইরানের হুঁশিয়ারি, হুথিদের দমন করা সৌদির পক্ষে সম্ভব না

4City

ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের (আনসারুল্লাহ) দমন করা বা নিজেদের নিরাপদ রাখা সৌদি আরবের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে রিয়াদকে সতর্ক করে বলা হয়েছে, তারা ইয়েমেনের ওপর যত বেশি হামলা চালাবে, পাল্টা আঘাতের মাত্রাও ততটাই তীব্র হবে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এমন মন্তব্য করেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যে সংঘাতের সূচনা হয়েছিল, গত মাস থেকে ইয়েমেন সেই উত্তেজনার একটি নতুন ফ্রন্টে পরিণত হয়েছে। মূলত জুলাইয়ের শুরুতে পাল্টাপাল্টি হামলার পর থেকেই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণ জোরদার করে এবং লোহিত সাগরে বন্দর অবরোধের তৎপরতা শুরু করে। ইয়েমেনের রাজধানী সানায় একটি ইরানি বিমান পৌঁছানোর পর এই উত্তেজনা আরও চরম আকার ধারণ করে। সাম্প্রতিক এসব সংঘাতের জেরে ২০২২ সালে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুথিদের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা-ও কার্যত ভেঙে পড়েছে।

এদিকে লোহিত সাগর অঞ্চলে হুথিদের নতুন করে আধিপত্য বিস্তারের চেষ্টা ওই অঞ্চলে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে। চলতি সপ্তাহে ইয়েমেনের এক মন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হুথিরা এখন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ছক কষছে। এর মাধ্যমে তারা বাণিজ্যিক এই রুটে আরও বড় ধরনের হুমকি তৈরি করতে চায়। ইয়েমেনি সরকারি বাহিনীর একাধিক সামরিক সূত্রও এএফপিকে নিশ্চিত করেছে যে হুথিরা তাদের বর্তমান নিয়ন্ত্রিত এলাকা থেকে ক্রমশ দক্ষিণের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate