Long Popup (2)
সর্বশেষ

পাল্টাপাল্টি হামলার পর ওমানে সৌদি-হুতির জরুরি বৈঠক

Saudi 202607252hooti24225 copyProbashircityWebPopupUpdate

চলমান উত্তেজনা নিরসন ও সংঘাত এড়াতে ওমানে বৈঠকে বসেছেন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিরা। শনিবার হুথিদের রাজনৈতিক ব্যুরোর মুখপাত্র মোহাম্মদ আবদুলসালামের সঙ্গে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের এই আলোচনা অনুষ্ঠিত হয়। ইয়েমেনের আনসারুল্লাহ হুথি সূত্রের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল লক্ষ্য ছিল মূলত ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নিশ্চিত করা।

সম্প্রতি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশে সৌদি আরবের বিমান হামলার পর থেকেই দুপক্ষের মধ্যে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই বিমান হামলার কড়া জবাব দিতে শনিবার সকালেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি আরামকোর দুটি তেল পরিশোধনাগারে পাল্টা হামলা চালায় হুথিরা। পাল্টাপাল্টি এসব হামলার জেরে এই অঞ্চলে নতুন করে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই মূলত দুপক্ষের মধ্যে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলো।

এদিকে সৌদি আরব ও হুথিদের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার রাতে ইরানে কোনো ধরনের হামলা চালানো থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের রাতেই কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন যে, তেহরানের ওপর তাঁরা পুনরায় পূর্ণমাত্রায় সামরিক হামলার পরিকল্পনা করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate