সর্বশেষ

সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিল হুথিরা

1783148360363 phat ngon vien quan su houthiWeb Popup (3)

প্রতিপক্ষ সৌদি আরবের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। সোমবার (২০ জুলাই) হুথিদের পক্ষ থেকে এই হুঙ্কার দেওয়া হয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গত সপ্তাহে উভয় পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার ঘটনার পর এই কড়া ঘোষণা এল, যা লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য রুটে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে তাঁরা সৌদি শত্রুদের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধের ঘোষণা করছেন। একই সঙ্গে এই সিদ্ধান্ত বিবৃতি প্রকাশের মুহূর্ত থেকেই কার্যকর হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিশেষজ্ঞদের মতে, হুথিদের এই আকস্মিক অবরোধের ঘোষণা ইয়েমেন ও সৌদির মধ্যকার দীর্ঘদিনের বিরোধকে আবার যুদ্ধাবস্থার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup