সর্বশেষ

ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে ওমানসহ ৬ দেশ

GcWeb Popup (3)

ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে মধ্যপ্রাচ্যের ছয় দেশে ভ্রমণের জন্য আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত একক ভিসা ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এই ব্যবস্থা চূড়ান্তভাবে চালু হলে আন্তর্জাতিক পর্যটকেরা মাত্র একটি ভিসা বা পারমিট ব্যবহার করেই গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) তালিকাভুক্ত ছয়টি দেশ অনায়াসে ভ্রমণ করতে পারবেন। খুব শিগগিরই যুগান্তকারী এই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এই তথ্য নিশ্চিত করেছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। তিনি জানান, ইউনিফাইড বা একক ভিসার এই উদ্যোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। এটি চালু হলে বিদেশি পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে যাতায়াত আরও অনেক বেশি সহজ, সাশ্রয়ী ও ঝামেলাহীন হয়ে উঠবে।

তবে এই একক পর্যটন ভিসা কবে নাগাদ চূড়ান্তভাবে চালু হবে, এর আবেদনপ্রক্রিয়া কেমন হবে কিংবা ভিসার ফি ও মেয়াদ কত দিন থাকবে—সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ভিসা ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup