সর্বশেষ

ওমান সুলতানকে ‘ভাই’ ডেকে যা বললেন কাতারের আমির

HGCZUMlbMAEoP3qWeb Popup (3)

ওমানের সুলতানকে ‘ভাই’ সম্বোধন করে বার্তা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সম্প্রতি ওমান সফরে এসে সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বিশেষ বৈঠকের কথা উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বার্তাটি দেন। বার্তায় দুই দেশের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি।

HGCZULuWoAAKDRK

 

গত বৃহস্পতিবার ওমান সফরে যান কাতারের আমির। সফর শেষে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে তিনি জানান, ওমান সফরকালে তার ভাই সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক নানা সংকটের মুখে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে তারা গভীরভাবে কথা বলেছেন।

বার্তায় শেখ তামিম আরও উল্লেখ করেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো এমন সব সমাধান ও কূটনৈতিক উদ্যোগকে সমর্থন জোগানো, যা পুরো অঞ্চলের দেশ ও মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করতে বড় ধরনের ভূমিকা রাখবে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup