Long Popup (2)
সর্বশেষ

দুবাইয়ে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

Whatsapp image 2025 09 04 at 6.27.58 pmProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মো. জয়নাল আবেদীন (২৯) নামে এক বাংলাদেশি যুবক। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার জসিম উদ্দিনের ছেলে। চার বছর আগে জীবিকার সন্ধানে তিনি প্রবাসে যান। দেড় মাস আগে ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফেরেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জয়নাল। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

বর্তমানে দেরা দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হয়েছে। মরদেহ দেশে ফেরত আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate