সর্বশেষ

ভারত এবং বাংলাদেশিদের জন্য টাকার বিনিময়ে আজীবন ভিসা নিয়ে যা বললো আমিরাত

Uae visa news 20240118182900Web Popup (3)

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ভারত ও বাংলাদেশের নাগরিকরা মাত্র ₹২৩ লাখ বা আমিরাতি দিরহামে ১ লাখ দিলেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজীবন ‘গোল্ডেন ভিসা’ পেতে পারেন। খবরটি ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়, এবং অনেকেই বিষয়টি সত্য ধরে নিয়ে পদক্ষেপ নেওয়ার চিন্তাও করেন।

তবে এই গুজবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ (ICP)। তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে— ‘আজীবন গোল্ডেন ভিসা’ বলে কোনো কিছু নেই এবং এই নামে ভারতীয় বা বাংলাদেশিদের জন্য আলাদা কোনো সুবিধা চালু করা হয়নি।

কর্তৃপক্ষ আরও জানায়, গোল্ডেন ভিসার আবেদন শুধুমাত্র সরকারি ওয়েবসাইট কিংবা অনুমোদিত সরকারি মাধ্যমেই করা যায়। ব্যক্তিগত এজেন্ট, দালাল বা কোনো থার্ড পার্টি প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় জড়িত নয়। কেউ যদি এমন দাবি করে থাকে, তবে সেটি মিথ্যা ও প্রতারণামূলক।

এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করেছে আমিরাত সরকার। একই সঙ্গে জানানো হয়েছে, যারা এই ধরনের ভুয়া প্রচারণা চালাচ্ছে বা প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গোল্ডেন ভিসা কিংবা যেকোনো ভিসা–সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সরাসরি সরকারি ওয়েবসাইট www.icp.gov.ae-তে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আরও তথ্য জানতে কল করা যাবে +971-600-522222 নম্বরে। মনে রাখতে হবে, ‘সহজে আজীবন ভিসা’ পাওয়ার নামে প্রতারণা এখন নতুন ফাঁদ—সচেতন থাকুন, প্রতারিত হবেন না।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup