সর্বশেষ

ইরানে ইসরায়েলের ৭০০ গুপ্তচর গ্রেপ্তার, তিন জনের ফাঁসি

Iran arrests 700 israeli spies, executes threeProbashir city Popup 19 03

চলমান উত্তেজনার মধ্যে ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতায় যুক্ত থাকার অভিযোগে ৭০০ জন ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ভেতরে গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার কাজে নিযুক্ত ছিল। জনসাধারণের তথ্য ও নিরাপত্তা সংস্থার নিরীক্ষার মাধ্যমে তাদের শনাক্ত করে আটক করা হয়।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ স্বীকার করেছে যে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি অভিযানের অংশ হিসেবে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল। সেই অভিযানের আওতায় দেশটির ভেতরে ড্রোন হামলার জন্য একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতি ইরানের নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ ও চাপ বাড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থি মত প্রকাশের দায়ে বহু ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এর ফলে দেশজুড়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তেহরান প্রসিকিউটর অফিসে ইতোমধ্যে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে, যা সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজরদারির কাজ করছে। এ ছাড়া ইরানের আরও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সংঘাত শুরুর পর আটক ইসরায়েলি গুপ্তচরদের মধ্যে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03