Long Popup (2)
সর্বশেষ

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু

ইরানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালুCity

ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের জন্য হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশের দূতাবাস। রোববার (১৫ জুন) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশেষ এই হটলাইনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে যে কোনো সমস্যা বা দুর্যোগের কথা জানাতে পারবেন। হটলাইন নম্বরগুলো হলো +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।

এর আগে শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। হামলায় রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটলে পরিবेश অস্থির হয়ে ওঠে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের হামলা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় কেন্দ্রীয় ছিল। তিনি উল্লেখ করেছিলেন যে অভিযান তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলতে থাকবে।

অন্য দিকে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। দেশটি একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থানে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate