Long Popup (2)
সর্বশেষ

গাজায় ত্রাণ প্রবেশে বাধা, অনাহারে ৫৮ জনের মৃত্যু

58 die of starvation as aid enters gazaProbashircityWebPopupUpdate

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ ও খাদ্য সংকটের ফলে চার বছরের এক শিশু মৃত্যুবরণ করেছে। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গাজা শহরে অনাহারে প্রাণ হারানো শিশুটির নাম মোহাম্মদ ইয়াসিন। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি অবরোধের কারণে সেখানে মানবিক সহায়তা, খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

রোববার (২৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটিকে দেওয়া বিবৃতিতে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল আরোপিত অবরোধের ফলে মানবিক সহায়তা প্রবেশ না করায় শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যু হয়েছে। তিনি সতর্ক করে জানান, যদি এই পরিস্থিতির উন্নতি না হয়, তবে এমন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার চিকিৎসক ইজজেদিন শাহিন সোশ্যাল মিডিয়া এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানান, দুর্ভিক্ষের প্রভাব এখন এমন শিশুদের জীবনও কেড়ে নিচ্ছে, যারা আগে সুস্থ ছিল। শুধুমাত্র অপুষ্টি ও খাদ্যাভাবে তারা মৃত্যুর মুখে পড়ছে। তিনি বলেন, “এই পরিস্থিতি এখন আর শুধুমাত্র দুর্বল কিংবা অসুস্থ শিশুদের জন্য প্রাণঘাতী নয়, বরং সুস্থ শিশুরাও অনাহারে মারা যাচ্ছে।”

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যু ছিল গাজায় অনাহারে প্রাণ হারানো ৫৮তম ঘটনা। ইসরায়েলি অবরোধ শুরুর পর থেকে খাদ্য ও ওষুধ সংকটে পড়া বহু মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে উত্তর গাজায় সাহায্য পৌঁছাতে না পারায় অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো আগেই গাজায় মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছিল। তারা বলেছে, গাজার পরিস্থিতি দ্রুত না বদলালে শিশু ও অসহায়দের মৃত্যু আরও বাড়বে। এই প্রেক্ষাপটে গাজার মানবিক সংকট নিরসনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate