Long Popup (2)
সর্বশেষ

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মুখে খাবার তুলে দিচ্ছেন বাংলাদেশিরা

Bangladeshis are putting food in the mouths of hungry palestiniansProbashircityWebPopupUpdate

ইসরায়েলি সেনাবাহিনী গত দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য জরুরি জীবন রক্ষাকারী পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে গাজা উপত্যকায় মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় প্রতি পাঁচজনে একজন ফিলিস্তিনি এখন ক্ষুধার্ত। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, গাজা উপত্যকা ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এবং সেখানকার প্রায় ২১ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে।

এই পরিস্থিতিতে, মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বাংলাদেশের ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এবং ‘এইচএমবিডি ফাউন্ডেশন’ গাজায় ১০০টির বেশি ফিলিস্তিনি পরিবারের কাছে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে।

ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর গাজার সীমান্ত বন্ধ করে দেওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে এবং অনেক মানুষ ও শিশু খাদ্যাভাবে মারা যাচ্ছে।

তিনি আরও জানান, তারা এর আগে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছেন, গৃহহীনদের জন্য তাঁবু ও মসজিদ নির্মাণ করেছেন এবং কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনিদের সহায়তা করছেন। ফিলিস্তিনিদের জন্য তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate