Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

দুবাইয়ে স্ট্রোক করে হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু

An expatriate from hathazari dies of a stroke in dubaiWeb Popup (3)

হাটহাজারী প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে স্ট্রোক করে মো.আরিফ উল্লাহ খান (৪০) নামের হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আজমান নামক শহরের নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ উল্লাহ খান উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের বাদশাহ মিঞা সওদাগরের বাড়ির মরহুম আজম উল্লাহ খানের পুত্র। তবে দীর্ঘ দিন ধরে তারা পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বিএম হাউজ নামক নিজস্ব বিল্ডিংয়ে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।

জানা যায়, হাটহাজারী পৌরসভার কাচারি সড়কস্থ ‘আজম এন্ড ব্রাদার্স’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরিফ গত প্রায় দুই বছর পূর্বে (২০২৩ সালের জুন মাস) প্রবাসে পাড়ি জমান। সেখানে একটি কোম্পানিতে (কাপড়ের দোকান) বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি। ইচ্ছে ছিলো ব্যবসা বানিজ্য শিখে নিজে প্রতিষ্ঠান খুলবেন। তবে সে ইচ্ছে আর পূরণ হলো না তার। বুধবার সকালের দিকে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। পরে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে নিহতের লাশ রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দেশে আনা হবে।

নিহতের ছোট ভাই আহসান বুধবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, আমার ভাই সাড়ে চার বছর বয়সী আছিফা এবং বিশ মাস বয়সী আদিবা নামের দুই কন্যা সন্তানের পিতা ছিলেন।

এদিকে প্রবাসে আরিফ উল্লাহ খান এর এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানাজানি হলে স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)