Long Popup (2)
সর্বশেষ

সৌদিজুড়ে ব্যাপক ধরপাকড়, ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদিজুড়ে ব্যাপক ধরপাকড়, ১৮ হাজার প্রবাসী গ্রেপ্তারProbashircityWebPopupUpdate

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজার ৪৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ হাজার ৪৮৯ জনের মধ্যে ১০ হাজার ৮২৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ৬৩৮ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ৩ হাজার ২৭ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৬ শতাংশ ইউথোপিয়ান, ৪২ শতাংশ ইয়ামেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের।

সৌদি থেকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় ৫৭ জনকে এবং অবৈধদের পরিবহন ও আশ্রয়ের জন্য আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate