
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ওমানের নতুন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ওমানের নবনিযুক্ত রাষ্ট্রদূত জামিল হাজী আল বালুশি বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শুরু করেন। পরিচয়পত্র পেশের পর এক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি ওমানের সুলতান হাইথাম বিন তারিক ও ওমানের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি

ভারত এবং বাংলাদেশিদের জন্য টাকার বিনিময়ে আজীবন ভিসা নিয়ে যা বললো আমিরাত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ভারত ও বাংলাদেশের নাগরিকরা মাত্র ₹২৩ লাখ বা আমিরাতি দিরহামে ১ লাখ দিলেই সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজীবন ‘গোল্ডেন ভিসা’ পেতে পারেন। খবরটি ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়, এবং অনেকেই বিষয়টি সত্য ধরে নিয়ে পদক্ষেপ নেওয়ার চিন্তাও করেন। তবে এই গুজবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে

নতুন ই-পাসপোর্ট আবেদনের সহজ পদ্ধতি
ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো ই-পাসপোর্ট সেবা। পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন থেকে নাগরিকদের আর ছবি তোলা, কাগজপত্র সত্যায়ন কিংবা দীর্ঘ লাইনের ঝামেলায় পড়তে হবে না। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাচ্ছে ই-পাসপোর্টের আবেদন প্রক্রিয়া। বয়সভেদে প্রয়োজনীয় কাগজপত্রও নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সী

মহড়া চলাকালিন পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত
মালয়েশিয়ায় একটি পারমাণবিক নিরাপত্তা মহড়ার ফ্লাইপাস্ট চলাকালে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) জেলাং পাতাহ এলাকার মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) জেটির কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। জানা যায়, ফরাসি নির্মিত এয়ারবাস হেলিকপ্টারটি তানজুং কুপাং পুলিশ স্টেশন থেকে সকাল ৯টা ৫১

যেসব কারণে হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত
কুয়েত সরকার অভিবাসন ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের মে ও জুন মাসে ৬ হাজার ৩০০ জনের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো এসব প্রবাসীর বেশিরভাগকেই বিভিন্ন সময় আইন লঙ্ঘনের

নির্বাচন থেকে উঠে যাচ্ছে ইভিএম
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএমের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনেই ইভিএম

ভিসা নীতিতে বড় পরিবর্তন যে দেশের
এক সময় রক্ষণশীল বৈদেশিক নীতিতে বিশ্বাসী চীন এখন উদারতা দেখিয়ে বিশ্ববাসীকে আপন করে নিচ্ছে। পূর্ব এশিয়ার এই দেশটি কেবল ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু নয়, এখন হয়ে উঠছে জনপ্রিয় পর্যটন গন্তব্যও। বৈশ্বিক পর্যটকদের আকৃষ্ট করতে দেশটি ধারাবাহিকভাবে তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটিরও বেশি

একাধিক অপরাধে ২৫ জন প্রবাসীকে আটক করেছে ওমান পুলিশ
সম্প্রতি একাধিক অভিযান চালিয়ে ওমানের রয়্যাল পুলিশ (ROP) ২৫ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে। এর মধ্যে ১১ জন ছিলেন ক্লান্তি ও পানিশূন্যতায় আক্রান্ত, যাদের প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত নিমর পুলিশ ইউনিট একটি তেল স্থাপনায় অভিযান চালিয়ে এক ওমানি নাগরিককে আটক করে। তিনি নিজের

রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি
সম্প্রতি ভারত-পাকিস্তান এবং ইরান-ইসরায়েল সংঘাত আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টিলথ প্রযুক্তির গুরুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটেই যুক্তরাজ্য, জাপান এবং ইতালি ২০২৩ সালে যৌথভাবে ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম’ (জিসিএপি) নামে একটি প্রকল্প হাতে নেয়, যার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি স্টিলথ যুদ্ধবিমান নির্মাণ করা। ‘স্টিলথ’ অর্থাৎ গোপন প্রযুক্তির

কুয়েতে ভিসা জালিয়াতির ব্যবসা রমরমা
ভিসা-সংক্রান্ত নথি জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালিত তদন্তে ওই দলটির প্রতারণামূলক পদ্ধতি উন্মোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে চাকরির পদবি পরিবর্তন, নিয়োগকর্তার তথ্য জাল করা এবং ইউরোপীয় দূতাবাস নির্ধারিত ভিসার প্রয়োজনীয়তা পূরণের জন্য ওয়ার্ক পারমিট, বেতনের বিবরণ, ব্যাংক স্টেটমেন্ট এবং




