
পাকিস্তানে ভারতের হামলা, ওমানে জরুরী অবতরণ বাংলাদেশগামী বিমানের
পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাতে ভারতের আকস্মিক মিসাইল হামলায় দেশটির আকাশসীমা জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি। এই অপ্রত্যাশিত হামলার কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট, তুর্কিশ এয়ারলাইন্সের (টিকে-৭১২) ইস্তাম্বুল থেকে ঢাকাগামী ফ্লাইট এবং কুয়েত এয়ারওয়েজের (জে-৯৫৩৩) কুয়েত সিটি থেকে

গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ইসরায়েলের হুঁশিয়ারি
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, গাজায় ইসরায়েলের বিজয়ের অর্থ হলো, সেখানকার বাসিন্দারা অন্য দেশে চলে যাওয়ার আগে ফিলিস্তিনি ভূখণ্ডটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, গাজা পুরোপুরি ধ্বংস হয়ে গেলে বেসামরিক নাগরিকদের গাজার দক্ষিণে হামাস অথবা সন্ত্রাসবাদমুক্ত একটি মানবিক অঞ্চলে পাঠানো হবে। সেখান থেকে তারা অন্য দেশে

জরিমানা মওকুফের আনুষ্ঠানিক ঘোষণা দিল ওমান পুলিশ
ওমানে অবৈধ প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার তাঁদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত গ্রেস পিরিয়ডের বিজ্ঞপ্তির আলোকেই জরিমানা মওকুফের সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থ্যাৎ আগামী ৩১ জুলাই পর্যন্ত শ্রম

প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান, টার্গেট ভারত
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তান সরকার তাদের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২.৫ ট্রিলিয়ন রুপি করা হয়েছে। পাকিস্তানের নতুন অর্থবছর শুরু হবে আগামী ১ জুলাই থেকে এবং জুনের প্রথম সপ্তাহে পার্লামেন্টে বাজেট পেশ করা হবে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল

ভারতের হঠাৎ যে সিদ্ধান্তে বিপাকে পাকিস্তান
পহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানকে চাপে ফেলতে সিন্ধু পানি চুক্তির আওতায় জম্মু ও কাশ্মীরের বাঁধ থেকে চেনাব নদীতে পানি ছেড়েছে। সাধারণত বর্ষাকালে ‘রিজার্ভার ফ্ল্যাশিং’ নামের এই প্রক্রিয়া শুরু হলেও, এবার ভারত আগেভাগেই তা শুরু করেছে। ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন, এর ফলে পাকিস্তানে কয়েকদিনের জন্য পানির প্রবাহ বাড়বে, তবে তা গুরুতর

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক বিমান হামলা
ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দর নগরীতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তেল আবিবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়। ইসরাইলি বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরাইলি বিমান বাহিনীর প্রায় ২০টি যুদ্ধবিমান ইয়েমেনের উপকূলীয় এলাকায়

ই-ভিসা আবেদন সহজ করল কুয়েত
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা কুয়েতের ই-ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারলেও, এই তালিকায় বাংলাদেশের নাম নেই। কুয়েত সরকার ভ্রমণ সহজ করার লক্ষ্যে ই-ভিসা চালু করলেও, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্তান ও ইয়েমেনের প্রবাসীরা এই সুবিধা থেকে বঞ্চিত। তাদের কুয়েত ভ্রমণের জন্য দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ভিসার আবেদন করতে হবে।

চীনের সঙ্গে চুক্তি, যেসব সুবিধা পাবে বাংলাদেশ
বাংলাদেশ সম্প্রতি ‘মোংলা বন্দর সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের জন্য চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবহারকারী ও অংশীজনরা মনে করছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরটি একটি আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে এবং বন্দরের সক্ষমতা বহু গুণ বাড়বে। মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) উপপরিচালক মো.

হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল
সম্প্রতি সামাজিক মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, এই তথ্যটি সঠিক নয়।ফেসবুকে ছড়ানো পোস্টে বলা হয়, গাজীপুরে গাড়িতে হামলায় হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি একটি গুজব। অনুসন্ধানে আরও দেখা যায়,

সরঞ্জাম ও টেলিযোগাযোগ বিভ্রাটে বহু ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের অভাবে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা অব্যাহত রয়েছে। মার্কিন সিনেট নেতা চাক শুমার এই বিশৃঙ্খল ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সাম্প্রতিক সরঞ্জাম এবং টেলিযোগাযোগ বিভ্রাটের কারণে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা চাপে ছিলেন, যা পরিস্থিতি পুনরুদ্ধারে সময় নিয়েছে।





