
তালাবদ্ধ ঘর থেকে প্রবাসী পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে তালাবদ্ধ একটি কক্ষ থেকে মারুফা আক্তার (৪৫) নামের এক গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মারুফা ওই গ্রামের মোন্তাজ উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। প্রতিবেশীদের বরাতে জানা গেছে,

মসজিদের ভেতর নামাজরত যুবককে ছুরিকাঘাত
কুমিল্লার বুড়িচং উপজেলার একটি মসজিদে এশার নামাজ আদায়ের সময় সায়মন নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে। আহত সায়মন স্থানীয় শংকুচাইল বাজারের একজন মোবাইল ফোন ব্যবসায়ী। তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

বিয়ে করতে যাওয়ার সময় প্রবাসী বরের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বরযাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বর অমিত কুমার সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী

ইরানে হামলা চালানো ইসরায়েলি পাইলটরা শনাক্ত, প্রতিশোধ শুরু : তেহরান
ইরানের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলায় অংশ নেওয়া দেশটির বিমানবাহিনীর পাইলট, কমান্ডার এবং ড্রোন অপারেটরদের ব্যক্তিগত ও সামরিক তথ্য সংগ্রহ করেছে তাদের গোয়েন্দা সংস্থা। শনিবার (২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। তারা জানায়, জুন মাসে ইরানের ওপর ‘অপ্ররোচিত’ হামলায় যুক্ত থাকা ইসরায়েলি সেনাদের নাম, কর্মস্থল,

কিশোর ছেলেকে বিমানবন্দরে ফেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, শেষে ধরা!
স্পেনের একটি বিমানবন্দরে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা—নিজের ১০ বছর বয়সী ছেলেকে টার্মিনালে একা ফেলে রেখে বিমানে উঠেছেন এক দম্পতি। ছেলেটির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তার কাছে প্রয়োজনীয় ভিসাও ছিল না। অথচ ফ্লাইট মিস না করে তারা নিজেরা যাত্রা করার সিদ্ধান্ত নেন। ঘটনাটি প্রকাশ্যে আসে টিকটকে বিমান চলাচল সমন্বয়ক

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রবাসীসহ নিহত ৫
ওমানের ধোফার প্রদেশের থুমরাইত এলাকায় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এদের একজন ওমানি নাগরিক এবং অন্যজন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী নাগরিক। শনিবার সংঘটিত এ দুর্ঘটনার পর সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ থেকে নিহত ওমানির মরদেহ লিওয়া (উত্তর বাতিনাহ) এলাকায় হেলিকপ্টারে স্থানান্তর করে রয়্যাল ওমান পুলিশ এভিয়েশন ইউনিট। প্রত্যক্ষদর্শীদের

ধর্ষণের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাতির যাবজ্জীবন কারাদণ্ড
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং জনতা দল (সেক্যুলার) থেকে বহিষ্কৃত নেতা প্রজ্বল রেভান্নাকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিচারক সন্তোষ গজানম ভাট এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছে দ্য হিন্দু। অভিযোগে বলা

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলছিল শিশুরা, হঠাৎ বিস্ফোরণ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আবারও ঘটেছে শিশুদের করুণ প্রাণহানির ঘটনা। সোরবন্দ গ্রামে মাঠে খেলতে গিয়ে একটি মর্টার শেল খুঁজে পায় কিছু শিশু। খেলনা ভেবে সেটি বাড়িতে নিয়ে গেলে অল্প সময়ের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় পাঁচ শিশু এবং আহত হয় আরও অন্তত ১২ জন। শনিবার (২

ভয়ংকর অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল সেনাবাহিনী
চীনের তৈরি সর্বাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার ‘জেট-১০’ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে। গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পাকিস্তান আর্মি এভিয়েশন কর্পস হেলিকপ্টারগুলো মাঠপর্যায়ে ব্যবহার শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এই সংযোজন পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে উল্লেখযোগ্য

‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?’
বর্তমানে অভিনয়ে খুব একটা সক্রিয় নন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক মাস ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। সময়–সুযোগ মিললে অভিনয়ে যুক্ত হন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী, যা





