সর্বশেষ

পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান

Pakistan to provide scholarships to 500 bangladeshi students over five yearsProbashircityWebPopupUpdate

আগামী পাঁচ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে ১০০ জন সরকারি কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করবে দেশটি।

Pakistan islamabad 20250824173226

রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানায়। বার্তায় উল্লেখ করা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান করিডোর’ চালু করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে মোট ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী বৃত্তি পাবেন, যার এক-চতুর্থাংশ চিকিৎসা শিক্ষার জন্য নির্ধারিত থাকবে।

একই সময়ে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০০ জনকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে দুই দেশের মধ্যে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তির সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে জ্ঞান বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate