
ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য কড়া বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সম্প্রতি এক ঘোষণায় জানানো হয়েছে, ভিসা আবেদনে কোনো ধরনের জাল কাগজপত্র দাখিল করলে অথবা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তাজনিত সন্দেহ দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানো হবে। সোমবার (২১ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে

বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট-ক্রিম জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির সিগারেট ও নিষিদ্ধ আমদানি বিউটি ক্রিম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় ফ্লাইট বিএস-৩৪৪-এ করে আসা যাত্রীদের তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে ৪০ মিনিট আকাশে চক্কর দিয়ে অবতরণ
ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ৪০ মিনিট আকাশে চক্কর দেয়ার পর তিরুপতি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটটি তিরুপতি থেকে হায়দ্রাবাদগামী ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে স্থানীয় সময় ইন্ডিগোর ৬ই ৬৫৯১ ফ্লাইটটি তিরুপতি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের

বিষক্রিয়ায় মরতে মরতে বেঁচে গেলেন নেতানিয়াহু
খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়, নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকের পরামর্শে তিনি আগামী তিন দিন নিজ বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। খবর টাইমস অব ইসরায়েলের। প্রধানমন্ত্রীর অসুস্থতার কারণে রোববার সকালে অনুষ্ঠিত নিয়মিত

সৌদি আরবে বাংলাদেশ বিমানের কর্মীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, যাত্রী হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও মালামাল চুরির মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি জালাল উদ্দিন, যিনি বিমানের ড্রাইভার কাম ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে একাধিক প্রবাসী বাংলাদেশি প্রধানমন্ত্রীর কার্যালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরে

ওমানি মুদ্রার আজকের রেট ( ২১ জুলাই )
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

৭ বিয়ে করা সেই রবিজুল প্রবাসে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লিবিয়ায় মানবপাচার ও কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে আলোচিত রবিজুল ইসলাম (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে আটক করে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানের জরুরি অবতরণ, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অভিনেত্রী
ভারতের যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝআকাশে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। তবে পাইলটের দ্রুত সিদ্ধান্তে বিমানটি নিরাপদে আহমেদাবাদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনায় রক্ষা পেয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন ও তেলেগু চলচ্চিত্রের অভিনেত্রী সানা মকবুল। ‘বিগ বস ওটিটি ৩’ খ্যাত এই অভিনেত্রী জানান, বিমানে

মিছিলে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত গণমিছিলে অংশ নিতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছৈয়দ নুর। রোববার (২০ জুলাই) বিকেলে শহরের শহিদ মিনার চত্বরে মিছিল চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে ছৈয়দ নুর মিছিলের সামনের সারিতে

যুক্তরাজ্যে তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আ.লীগ নেতারা
বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনামলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে। এই অর্থ পাচারের বিষয়টি এখন অন্তর্বর্তী সরকারের তদন্তের আওতায় এসেছে। ধারণা করা হচ্ছে, পাচার হওয়া অর্থের বড় একটি অংশ গিয়েছে যুক্তরাজ্যে। এই অর্থপাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি শেখ হাসিনার





