
মালদ্বীপে বিশেষ অভিযানে ১৮ প্রবাসী আটক
মালদ্বীপের রাজধানী মালের দিল্কুশা গোলহি এলাকায় অবৈধ আবাসন ও শ্রমিক ব্যবস্থাপনা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ টাস্কফোর্স। চারটি আবাসিক ব্লকে চালানো এ অভিযানে গুরুতর নিরাপত্তা ঝুঁকি, নোংরা পরিবেশ এবং আইনবহির্ভূতভাবে থাকা শ্রমিকদের ব্যাপক উপস্থিতি পাওয়া যায়। টাস্কফোর্স জানায়, এসব স্থানে অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালিত হচ্ছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য

প্রবাসী ভাইয়ের পাঠানো টাকার হিসাব চাওয়ায় বড় ভাই খুন
ঝিনাইদহের সদর উপজেলার বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বাড়ির ভেতর এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সোহেল রানা ও তাঁর ছোট ভাই সাব্বির আহম্মেদ জুয়েলের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিবার ও পুলিশ সূত্রে

ভূমধ্যসাগর থেকে প্রাণে বেঁচে লোমহর্ষক বর্ণনা দিলেন আশিক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব লওখণ্ডা গ্রামের যুবক আশিক মিনা অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। গত ১৫ নভেম্বর লিবিয়া থেকে যাত্রা শুরুর পরপরই ঘটনাটি ঘটে। একই গ্রামের দুই যুবক মারা যান এবং পাঁচজন নিখোঁজ হন। তাদের মধ্যে আশিক মিনা গুরুতর আহত অবস্থায় দেশে ফিরে

মালয়েশিয়ায় বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া ১.৭৫ টন কাঁচামরিচ জব্দ
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বিধি লঙ্ঘন করে আমদানি করা ১.৭৫ টন কাঁচামরিচ জব্দ করেছে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)। বাংলাদেশ থেকে পাঠানো এই চালানটি বিমানবন্দরের ফ্রি ট্রেড জোন কার্গো এলাকা থেকে জব্দ করা হয়। রোববার একেপিএসের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ

সৌদিতে ৫ বছর মেয়াদি ইকামা চালু
সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য রেসিডেন্ট আইডি বা ইকামা নবায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে প্রতিবছর ইকামা নবায়ন বাধ্যতামূলক থাকলেও এবার সেই প্রক্রিয়া সহজ করে চালু করা হয়েছে পাঁচ বছরের মেয়াদী ‘মাকামা কার্ড’। নতুন এই ব্যবস্থায় প্রবাসীদের বছরে একবার নবায়নের ঝামেলা থেকে মুক্তি মিলবে। সৌদি প্রশাসনের

ব্যাপক ধরপাকড় ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
সৌদি আরবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে বৃহৎ আকারের অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে মোট ১৯ হাজার ৭৯০ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে ইতোমধ্যে নিজ দেশে

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৬০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ৬
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পার্বত্য এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই সকল যাত্রীর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়,

যে দেশে পুরুষ সংকটে ভাড়াটে স্বামীর চাহিদা তুঙ্গে
ইউরোপের দেশ লাটভিয়ায় লিঙ্গ অনুপাতের তীব্র ভারসাম্যহীনতা নতুন এক সামাজিক প্রবণতাকে আলোচনায় এনেছে—‘অস্থায়ী স্বামী ভাড়া’ পরিষেবা। দেশে নারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিবাহযোগ্য বয়সী বহু নারী সঙ্গী সংকটে পড়ছেন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ই-কমার্স প্ল্যাটফর্ম ও স্থানীয় সেবা প্রতিষ্ঠানগুলো ‘হ্যান্ডি হাজব্যান্ড’ নামে ঘণ্টা বা দিনের ভিত্তিতে ভাড়াটে কর্মী সরবরাহ শুরু

ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে দূতাবাস স্থাপনের পরিকল্পনা জানিয়েছে আজারবাইজান। এর মাধ্যমে ঢাকা–বাকু কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে দুই পক্ষ আশা প্রকাশ করেছে। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা

বাংলাদেশিদের জন্য ইতালির দূতাবাসের জরুরি বার্তা
ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি আবেদনকারীদের জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস কর্মভিসা আবেদন–সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তরে হালনাগাদ দিকনির্দেশনা জানিয়েছে। দূতাবাস জানায়, যেসব বাংলাদেশির কাছে ২০২৫ সালে ইস্যুকৃত বা ২০২৫ সালে পুনঃনিশ্চিত (revalidated) নুলাওস্তা রয়েছে, তাদের নির্দিষ্ট ভিএফএস গ্লোবাল ওয়েবপোর্টালে নিবন্ধন





