
ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৩৭ শিশুসহ ৪৬ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনকালে অন্তত ৪৬ জন ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে ৩৭টি শিশু রয়েছে। পাশাপাশি এখনো তিনজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন সাপ্তাহিক সাময়িকী ব্যারন’স এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক

ওমান প্রবাসীদের দূতাবাসের বিজ্ঞপ্তি
এতদ্বারা ওমানের নিম্নোক্ত স্থান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগনের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে , বাংলাদেশ দূতাবাসের একটি কনস্যুলার টিম নিম্নবর্ণিত তারিখে প্রয়োজনীয় সকল কনস্যুলার সেবা প্রদান করবে। আজ ওমান বাংলাদেশ দূতাবাসের দুতালয় প্রধান থোইং এ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। উক্ত এলাকায় বসবাসরত প্রবাসী

আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনোকিছুই ছাড়বো না: মামুনুল হক
জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘সরকারকে বলতে চাই, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন। ইসলামি শিক্ষাবিদ, আলেম, ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের অনুরোধ নয়, আমাদের অধিকারের কথা। আজ জেলা শহরের মঞ্চ

শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানা গেল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আবু নাসের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের

মেয়েকে জর্ডানে পাচারের অভিযোগে মায়ের মামলা
বিচারক নালিশটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন বলে ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জানান। বিয়ে করে জর্ডান পাচারের অভিযোগে সাইপ্রাস প্রবাসীসহ তার মা-বাবা ও দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন কন্যার মা। বুধবার বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে ওই মামলা করা হয় জানিয়ে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন,

একরাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
কুমিল্লার লালমাইয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল দুজনকে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহত আমিন মেম্বারকে কুমিল্লা ট্রমা হাসপাতাল হয়ে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের আমিন মেম্বারের প্রবাসী ছেলে শাহজালালের বাড়িতে এ

স্ত্রী বিকিনি পরে ঘুরবেন, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী
ভালোবাসার মানুষকে খুশি করতে সব পুরুষই চায় ব্যতিক্রমী কিছু করতে। এই যেমন, মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়ে ভালোবাসার মানুষ মমতাজকে অমর করে রেখেছেন। প্রেম-ভালোবাসার আবেগী ইতিহাসে ফিরলে এমন কতোই না নিদর্শন মিলবে! মানুষের যা কিছু সৃষ্টি, যা কিছু সুন্দর-তার মূলেই ভালোবাসা-প্রেমকাহিনী। এমন ব্যতিক্রমীই নিদর্শনই স্থাপন করেছেন সৌদি নাগরিক জামাল আল

বেনাপোল দিয়ে ভারত গেল ১২ টন পদ্মার ইলিশ
ইলিশ রফতানি বন্ধে সুপ্রিম কোর্টে রিটসহ নানা বাধা কাটিয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে চার ট্রাকে ১২ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ইলিশের রফতানিকারক বাংলাদেশের জে এস এন্টারপ্রাইজ, সাজ্জাত

ক্রিকেট ক্রিজেই তুমুল মারামারি, থামাতে পারলেন না আম্পায়ারও (ভিডিও)
ক্রিকেটের পিচ প্রথমে ব্যাটার ও বোলারের মধ্যে কুস্তির ম্যাচে পরিণত হয়, পরে বক্সিং রিংয়ে। দুই ক্রিকেটারের হাতাহাতির পরে কিল-চড়-ঘুষির প্রতিযোগিতায় নামেন দু’দলের বাকি ক্রিকেটাররাও। ব্যাট উঁচিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে আঘাত করতেও দেখা যায় অন্য দলের এক খেলোয়াড়কে। সব মিলিয়ে এমসিসি উইকডেজ ব্যাশ এক্সআইএক্স ফাইনাল পরিণত হয় রীতিমতো রণভূমিতে। KALESH on Cricket

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২০
পাকিস্তানে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে হওয়া সংঘর্ষে আহত হয়েছেন আরও বহু মানুষ। বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটা জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত ঘটে। তারপর





