
হঠাৎ ইরান সফরে সৌদির সশস্ত্র বাহিনী প্রধান
হঠাৎ ইরান সফরে গেছেন সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান ফায়াদ আল-রুয়াইলি। সফরকালে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এটি দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের পরের একটি বিরল উচ্চ পর্যায়ের বৈঠক। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত রোববার (১০ নভেম্বর) তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সৌদি

মেহজাবীনের প্রথম ছবি যাচ্ছে সৌদি আরবের চলচ্চিত্র উৎসবে
জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ একের পর এক ঘুরছে আন্তর্জাতিক নানান চলচ্চিত্র উৎসবে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নেয় মেহজাবীনের ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবির নতুন গন্তব্য এখন সৌদি আরব। জানা গেছে, দেশটির রেড

বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেল এমিরেটস
বিশ্বের সেরা এয়ারলাইনের মর্যাদা অর্জন করলো এমিরেটস। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘আল্ট্রাস ২০২৪’ অ্যাওয়ার্ডসে এয়ারলাইনটিকে এই সম্মাননা দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী, প্রোডাক্ট সেবা এবং অসাধারণ ভ্যালু-ফর-মানি অভিজ্ঞতার জন্য বিশ্বের হাজার হাজার ভ্রমণকারী সেরা এয়ারলাইন হিসেবে এমিরেটসকে বেছে নেয়। মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে। এমিরেটস বাংলাদেশ জানায়, লন্ডনের

বাংলাদেশ থেকে পাচারকৃত টাকার খোঁজে ভারতে ইডির অভিযান
বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী বৈধ-অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয়-স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকায় বহাল তবিয়তেই আছেন তারা। বাংলাদেশ থেকে

ইতালিতে বৈধ অভিবাসনে দেখা দিয়েছে জটিলতা
দালাল চক্রের অপকর্মের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা। চলমান সময়ে স্পন্সর ভিসার আবেদনও করতে পারছে না বহু বাংলাদেশি। ফলে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার স্বপ্ন ভাঙ্গছে বাংলাদেশিদের। ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে ইতোমধ্যে। নভেম্বরের পুরো মাস জুড়ে আগাম ফরম পূরণ করা

মালয়েশিয়ায় শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। ১০ নভেম্বর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার দেওয়ান তাকলিমাত হলে কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের আসন্ন একাডেমিক সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদানে সহায়তা করা যেমন; পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন এবং দক্ষতার সাথে অ্যাসাইনমেন্ট পরিচালনা করার কৌশল, অধ্যয়ন

৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে

গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করেছেন। সেইসঙ্গে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটি প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানালো। খবর বিবিসির। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে সৌদি যুবরাজ লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ

শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানা গেছে। গত ১০ নভেম্বর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,

সাউথ এশীয় পর্যটন অ্যাওয়ার্ড পেলেন ২ বাংলাদেশি
দক্ষিণ এশীয় পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন– মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী দ্য ফ্রেন্ডশিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আব্দুল মান্নান ও ইভলম্যান্ডস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাকিল আহমেদ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে রোববার (১০ নভেম্বর) হোটেল ইয়েলো প্যাগোডার অডিটোরিয়ামে






