
প্রবাসী স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
নাটোরের লালপুরে সৌদি আরব থেকে প্রবাসী স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই ভুক্তভোগী গৃহবধূ লালপুর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ভুক্তভোগী ওই গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার

১৯৭১-এর পর আসামে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব বাতিল
ভারতীয় নাগরিকত্ব আইনের ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা মেনে নিয়ে ১৯৭১-এর পর আসামে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব বাতিল করেছে ভারতের সুপ্রিম কোর্ট। এর আওতায় ১৯৭১ সালের ২৫ মার্চের পর যারা ভারতে অনুপ্রবেশ করেছেন, তাদের নাগরিকত্বের সুযোগ-সুবিধা দেয়া হবে না। তবে, একমাত্র বিচারপতি জেবি পাদ্রিওয়ালা জানিয়েছেন, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অসাংবিধানিক।

প্রবাসী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ
রাজবাড়ীর গোয়ালন্দে স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসী সবুজ শেখ হত্যার বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে মকবুলের দেকান এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন নবুওছিমদ্দিন পাড়া এলাকার পাঁচ শতাধিক নারী পুরুষ। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সিরিয়াল

ভিজিট পাস নিয়ে কাজের অভিযোগ, ৫১ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার ঘুরতে এসে সোশ্যাল ভিজিট পাস ব্যবহার করে সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় অবৈধভাবে কাজের অভিযোগে ৫১ বাংলাদেশিসহ ১৩৮ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের

পাসপোর্ট নিয়ে সুখবর দিল ইতালি দূতাবাস
কর্ম ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেবে ঢাকায় ইতালি দূতাবাস। আগামী ২০ অক্টোবর থেকে আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকায় ইতালি দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে ইতালি সরকার ১১ অক্টোবর ২০২৪ পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি

বিস্ফোরণের শব্দে রাতভর কাঁপল টেকনাফ, ২৫টি বসতঘরে ফাটল
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ফের উতপ্ত হয়ে উঠেছে। এবার টেকনাফের নাফ নদের ওপার থেকে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে। এছাড়া বিস্ফোরণের কাঁপুনিতে টেকনাফ সাবরাং আছারবুনিয়া গ্রামের ২৫টি মাটির ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত নাফ নদ তীরবর্তী অঞ্চল

ঋণখেলাপি হয়েও পদে বহাল এনসিসি ব্যাংকের ৪ পরিচালক
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার আট ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি। তার বাবা ও এনসিসি ব্যাংকের পরিচালক আবদুল আউয়ালের বিরুদ্ধেও একই অভিযোগ। যদিও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণ খেলাপি কেউ ব্যাংকের পরিচালক হতে পারেন না। এরই মধ্যে খেলাপি হয়ে গেছে তাদের ঋণ। যদিও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ঋণ

গ্রেপ্তার প্রবাসীদের ফেরত এনে পুনর্বাসনের দাবি
বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ভূমিকা রাখার কারণে সৌদি আরবে গ্রেপ্তার প্রবাসীদের ফেরত এনে দ্রুত পুনর্বাসনের জন্য অর্ন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। প্রবাসীদের পক্ষে মো. শহিদ বলেন, সৌদিতে মিছিল ও আন্দোলন নিষিদ্ধ জেনেও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমরা মানববন্ধন ও

সীমান্ত থেকে একজনকে তুলে নিয়ে গেছে বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গরু খুঁজতে গিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করায় এক ব্যক্তিকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে তুলে নিয়ে যায় বিএসএফ। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হোছন আহমদ (৪১)। তিনি গোয়াইনঘাটের পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে। এ ঘটনায়

বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে: বিশ্ব জরিপ সংস্থা
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন, বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়্যিদ মুহম্মদ আকতার ই-কামাল। তিনি বলেন, বিগত ২৭ বছরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। এর পেছনে কাজ করছে বিভিন্ন এনজিও। বুধবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের জনসংখ্যার নতুন এই চিত্র প্রকাশ করে বিশ্ব জরিপ সংস্থা।





