
মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১
খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজি (৪৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। এসময় নিহতের জামাই শাহিন সর্দার ও মোস্তফা গাজি আহত হন। তাদেরকে উপজেলা

ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের অনুদানের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সিফাত উল্লাহর পরিবারের অনুদানের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার মো. আকাশ ব্যাপারী (২১) মাদারীপুরের শিবচর থানার দত্তপাড়া চৌধুরী কান্দি গ্রামের ইসকান ব্যাপারীর ছেলে। শুক্রবার (১৮ অক্টোবর) মাদারীপুরের শিবচর থানাধীন সূর্য্যনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার

ওমানের মাঠে বাংলাদেশী টাইগারদের দাপুটে জয়
ওমানে (শুক্রবার) থেকে শুরু হয়েছে ইমার্জিং এশিয়া কাপের আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। যেখানে আগে ব্যাট করতে নেমে বাবর হায়াতের ৮৫ রানের সুবাদে হংকং জাতীয় দল ১৫০ রান সংগ্রহ করে। সেই লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আকবর। ফলে ১০ বল এবং

হামাসের নতুন প্রধান খালেদ মেশাল
ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান হিসেবে খালেদ মেশালের নাম শোনা যাচ্ছে। যদিও ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হামাস। তবে একাধিক সংবাদমাধ্যম খালেদের নাম প্রকাশিত হয়েছে। লেবাননের এলবিসিআই নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মেশাল। ইতোমধ্যে তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খালেদ

যাত্রীর খাবারে জীবন্ত ইঁদুর, বিমানের জরুরি অবতরণ
খাবারের ঢাকনা খুলতেই লাফিয়ে বেরিয়ে এল আস্ত একটা জীবন্ত ইঁদুর। দেখে চক্ষু চড়কগাছ যাত্রীর। নরওয়ের ওসলো থেকে স্পেনের মালাগা যাওয়ার সময় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ঘটনা এটি। এই আশ্চর্যজনক আবিষ্কারের পর কোপেনহেগেনে জরুরি ল্যান্ডিং করতে হয়েছিল বিমানটিকে। খবর হিন্দুস্তান টাইমসের। ফ্লাইটে খাবারের পাত্র থেকে ইঁদুর বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে

৩০ লাখ টাকা করে পাবে আন্দোলনে শহীদদের পরিবার: মাহফুজ আলম
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা

দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না: মামুনুল হক
দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন মামুনুল হক । বৃহস্পতিবার বিকালে ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থানের সময় হাজারও ছাত্র-জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাসহ অভিযুক্তদের কঠিন শাস্তি দিতে

বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ : জাতিসংঘ
বাংলাদেশে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন ৪ কোটি ১৭ লাখ মানুষ। এদের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন ৬ দশমিক ৫ শতাংশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত একটি প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক-২০২৪ : সংঘাতের মধ্যে দারিদ্র্য’ শিরোনামের বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বৈশ্বিক বহুমাত্রিক

ইসরায়েলে প্রথমে নেওয়া হয় সিনওয়ারের আঙুল
দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যু কীভাবে হয়েছে এবং কীভাবে পরিচয় শনাক্ত করা হয়েছে— সেসব তথ্য এখন সামনে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনারা টহল দিচ্ছিলেন। তখন তারা হামাসের তিন যোদ্ধাকে দেখতে পান। ওই সময় গুলি

দুই কোটি টাকার মোবাইল রেখে পালাল চোরাকারবারিরা
কুমিল্লায় ভারতীয় সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে আসা ২ কোটি টাকার মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবির ভয়েই ফেলে পালিয়েছে চোরাকারবারিরা। তবে কারা, কেন মোবাইল ফেলে গেছে তা জানা যায়নি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ এলাকা থেকে এসব





