
শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জন শুনা গেলেও ব্যক্তিজীবনে দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গলায় মালা দেন নায়ক। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে

গণধোলাইয়ের বিষয়ে মুখ খুললেন সেই ডিবি হারুন
ছাত্র-জনতার হাতে গণধোলাই এবং পুলিশ সদর দফতরের দেয়াল টপকে পালাতে গিয়ে ব্যথা পাওয়ার বিষয়গুলোকে গুজব বলে আখ্যায়িত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুন-অর-রশীদ। সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে ‘নাগরিক টিভি’ নামের ইউটিউব চ্যানেলের প্রবাসী এক সাংবাদিকের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে তিনি এসব দাবি করেন। সেখানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং আন্দোলন দমনে তার

জার্মান ভিসা আবেদন নিয়ে যে নির্দেশনা দিলো দূতাবাস
জার্মান ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বল হয়েছে, ভিসার আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীদের হালনাগাদ হওয়া ‘সম্মতির ঘোষণাপত্র’ জমা দিতে হবে। সুশিক্ষিত ও সুদক্ষ কর্মীদের জন্য জার্মানির সুনাম বিশ্বজুড়ে। জার্মানিতে যেতে ইচ্ছুক যেকোনো আবেদনকারী নিজেই জানতে

কত সম্পত্তি রেখে গেলেন রতন টাটা?
ভারতীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার (৯ অক্টোবর) রাতে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ৭ অক্টোবর মুম্বাইয়ে ব্রিচক্যান্ডি হাসপাতালে যখন তাকে ভর্তি করা হলো, শেষবার ট্যুইট করলেন, “গুজব ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে। আমি

‘আকাশের তিমি’ বিমানটি কত লম্বা জানেন?
‘আকাশের তিমি’ আখ্যা পাওয়া বেলুগা বিমান সম্প্রতি কলকাতায় কয়েক ঘণ্টা থাকার পরই সেটি চীনে উড়ে গেছে। ফের ১৩ অক্টোবর এই বিমানটি কলকাতায় ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে। এয়ারবাস সংস্থার বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল। বেলুগা বিমানের আকৃতি শুরু থেকেই একটি চর্চার বিষয়। বিমানের মাথার সেই আকৃতির

হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে দিশেহারা ইসরাইল, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
হিজবুল্লাহর রকেট হামলায় দিশেহারা ইসরাইল। লেবাননে একের পর এক নির্বিচারে বোমাবর্ষণের পরও ইরান সমর্থিত এ গোষ্ঠীকে দমাতে পারছে না দখলদার বাহিনী। বুধবার (৯ অক্টোবর) হিজবুল্লাহর রকেট বৃষ্টিতে ইসরাইলের উত্তরাঞ্চলে বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। হিজবুল্লাহর অব্যাহত হামলার কারণে ইসরাইলের হাইফা এলাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, নিহত ১
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪ ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে গেছে দেশটি নৌবাহিনী। তবে তাদেরকে বৃহম্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিকেরা। তারা টেকনাফ পৌঁছাতে ৪ ঘণ্টার বেশি সময় লাগবে।

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তরুণ-তরুণী
ভারতে কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি দুই তরুণ-তরুণী। অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় তাদেরকে হস্তান্তর করা হয়। তারা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার সুব্রত ভট্টাচার্য্য (২১) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা জান্নাত আক্তার (১৯)। ভারতের ত্রিপুরার বাংলাদেশ

যুক্তরাজ্যে গবেষণায় আস্তিকের চেয়ে নাস্তিকের সংখ্যা বেশি
যুক্তরাজ্যে গবেষণায় এক নতুন করে আস্তিকের চেয়ে নাস্তিকের সংখ্যা বেশি বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যে এখন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এমন মানুষের চেয়ে, বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য তার প্রথম নাস্তিক যুগে প্রবেশ করছে। গবেষণা সংস্থা এক্সপ্লেইনিং এথিজমের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ভ্যাটের ৪৫০ কোটি টাকা দিচ্ছে না চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কাছে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ৪৫০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বিভিন্ন সেবার বিপরীতে ওই ভ্যাট আদায়ে জোর দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তা বকেয়া রয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অর্থ আদায়ে বারবার তাগাদা দিলেও তা পরিশোধ করা হয়নি।






