সর্বশেষ

শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খানProbashir city Popup 19 03

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। শাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জন শুনা গেলেও ব্যক্তিজীবনে দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুটি বিয়েই ছিল গোপনে। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের গলায় মালা দেন নায়ক। সেই সংসার টিকেছিল ১০ বছর।

এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথচলা।

বর্তমানে সিঙ্গেল ‘ফাদার’ বলা যায় শাকিব খানকে। তার জীবনে অপু-বুবলী, দু’জনেই এখন অতীত। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে।

শাকিবকে স্বামী দাবি করলেন বুবলী, হাসি থামছে না অপুর

তবে শাকিব খানের পরিবার চাচ্ছে, তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারী হোক। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান।

যেখানে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন নায়ক। শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।

এসময় বাবা-মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

ওই সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03