
ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কেবল বিমানবন্দরের কিছু কাঠামোগত ও বস্তুগত ক্ষতির কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এই খবরটি প্রকাশ করেছে। সংবাদ সংস্থাটির

ভারতীয় ২ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিলো ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কূটনৈতিক আলোচনার পর ভারতীয় দুটি তেলের জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে তেহরান। গত বুধবার (১১ মার্চ) এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে নয়াদিল্লির কূটনৈতিক তৎপরতার একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকসহ প্রবাসী নারী আটক
ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় মাদক পাচারের একটি বড় ধরনের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছেন দেশটির কাস্টমস কর্মকর্তারা। বিপুল পরিমাণ মাদকসহ এক এশীয় যাত্রীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৪ দশমিক ৭ কিলোগ্রাম, যা গাঁজা বলে নিশ্চিত করেছে ওমান কাস্টমস। বিমানবন্দরের নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে

যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে তিনটি শর্তের কথা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শর্তগুলো হলো—ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা। তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেছেন, কেবল ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি মিললেই এই যুদ্ধের

সৌদি গিয়ে ভিক্ষা করছেন বাংলাদেশিরা! ৫ জন আটক
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, রিয়াদ অঞ্চলে পুলিশের নিয়মিত নিরাপত্তা টহল চলার সময় এই পাঁচ বাংলাদেশি প্রবাসীকে ভিক্ষা করার সময় আটক করা হয়। এরপর

ওমানে এমন ভয়াবহ দৃশ্য আগে দেখেনি কেউ
ওমানের সালালাহ বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি বলেই মন্তব্য করছেন সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ড্রোন বন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত করলে এই বিস্ফোরণ ঘটে। বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক মানববিহীন আকাশযান সালালাহ বন্দরের আশপাশের এলাকা

সালালায় হামলার পর ওমানে সতর্কতা জারি
ওমানের সালালাহ বন্দরে জ্বালানি সংরক্ষণাগারে হামলার পর সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। তবে ওমানের পরিবেশ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, সালালাহর বাতাসের মান এখনো নিরাপদ সীমার মধ্যেই রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে তারা। অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর থেকে

অবিলম্বে ওমানে হামলা বন্ধ করতে বললেন সুলতান
ওমানের সালালাহ বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপে তিনি বলেন, ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে তিনি অসন্তুষ্ট। পরে এই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবি করেন সুলতান। এর আগে বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক

আজকের সোনার দাম (১২ মার্চ)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট (১২ মার্চ)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার





