
‘ইব্রাহিম (আ.) এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’
‘ইব্রাহিম (আ.) এর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়’- রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় তিনি এমন বক্তব্য দেন। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী

দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল আহমেদ

মাঝ আকাশে হঠাৎ দুর্ঘটনার কবলে বিমান, ভেঙে যায় ২ যাত্রীর পা
লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে তীব্র টার্বুলেন্সের ঘটনা ঘটেছে। গ্রিনল্যান্ডের কাছাকাছি আকাশপথে উড্ডয়নের সময় আকস্মিক ঝাঁকুনিতে বিমানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এতে দুই যাত্রীর গোড়ালি ভেঙে যায়। এ ঘটনায় আরও একজন যাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারান। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৬

সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে তুরস্ক
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে সামরিক ও কৌশলগত শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে

ওমানে মাজার জিয়ারতে গিয়ে একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালাহ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের

প্রবাসীসহ ৩৩৪ বন্দিকে ক্ষমা করলেন ওমানের সুলতান
ওমানের সর্বাধিনায়ক সুলতান হাইথাম বিন তারিক বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত মোট ৩৩৪ জন বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। ওমান পুলিশ জানায়, রাজকীয় ক্ষমার আওতায় থাকা বন্দিদের মধ্যে ওমানি নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন। তারা ওমানের বিভিন্ন সংশোধনাগারে ভিন্ন

ইরানে বিক্ষোভ দমনে এবার কঠোর সরকার, শুধু তেহরানেই একরাতে নিহত ২০০
ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ বুধবার থেকে নতুন করে তীব্র রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যেই সরকার পতনের দাবি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর পদত্যাগের আহ্বান তুলেছেন। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যাচ্ছে, ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’—এমন স্লোগান। রাজধানী ছাড়াও কোম, ইসফাহান, বান্দার আব্বাস, মাশহাদ,

কুয়েতে বাংলাদেশিসহ তিন প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
মাদক পাচার ও মাদক–সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে কুয়েতের একটি ফৌজদারি আদালত এক বাংলাদেশিসহ তিনজন বিদেশি নাগরিককে কঠোর দণ্ড দিয়েছেন। আদালতের রায়ে দুইজন আফগান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে মাদক পাচারের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নথি অনুযায়ী, এক আফগান নাগরিককে মাদক নিয়ন্ত্রণ বিভাগের গোপন অভিযানে হেরোইন বিক্রির সময়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনিহ ও কাজাং এলাকায় যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ ও ভারতসহ পাঁচ দেশের মোট ১৭১ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অবৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের শনাক্ত ও দমনে পরিচালিত এই অভিযানে শিল্প এলাকা ও নির্মাণস্থলকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়। অভিবাসন বিভাগ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রকাশিত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে ফের হামলার হুমকি ট্রাম্পের
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান সরকার বর্তমানে ‘মহা বিপদের’ মুখে রয়েছে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তিনি সামরিক অভিযানের নির্দেশ দিতে পারেন। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক






