Long Popup (2)
সর্বশেষ

ভালোবাসা দিবসেই নিখোঁজ গৃহবধূ, খুঁজে পেতে পুরস্কার ঘোষণা

A2788b0d0f5669d6e29b02b8c00dbfb1ProbashircityWebPopupUpdate

ভালোবাসা দিবসের দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেজিয়া সুলতানা শাওন (২৬) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজের দুই দিন পার হলেও কোনো হদিস না মেলায় উদ্বেগের মধ্যে রয়েছে তার পরিবার। সন্ধানদাতার জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন নিখোঁজ গৃহবধূর স্বামী।

নিখোঁজ সেজিয়া সুলতানা শাওন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শামাউন রেজা মিঠুর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বের হন শাওন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি (রোববার) সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭১৯) করেছেন তার স্বামী।

নিখোঁজ শাওনের স্বামী শামাউন রেজা মিঠু বলেন, ‘সেজিয়া সুলতানা শাওনকে খুঁজে না পেয়ে আমরা চরম দিশেহারা হয়ে পড়েছি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৭৭৫৪২৩৫৮১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। সন্ধানদাতাকে অবশ্যই পুরস্কৃত করা হবে।’

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূইয়া কে বলেন, ‘নিখোঁজ গৃহবধূর সন্ধানে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। সম্ভাব্য সব সূত্র ধরে তদন্ত অব্যাহত রয়েছে। একজন অফিসারকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বিষয়টি তদারকি করছেন।’

ভালোবাসা দিবসের মতো দিনে এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি অপহরণ নাকি অন্য কোনো কারণ—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার ও এলাকাবাসী।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate