Opens in a new tab
সর্বশেষ

মাঝআকাশে ২ বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত

Fc81c75d bf8e 4bca 8232 50d15f447b0e HwsNr4Web Popup (3)

ফিলিপাইনে মাঝ আকাশে দুটি সামরিক প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির বিমানবাহিনীর এক বিবৃতিতে চার পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি ঘাঁটির সীমানার ভেতরেই আছড়ে পড়ে। এতে বিমানে থাকা চারজন পাইলটই প্রাণ হারান, তবে অন্য কারও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন কাপিনগিয়ান জানিয়েছেন, ঠিক কী কারণে মাঝ আকাশে বিমান দুটির মধ্যে এই সংঘর্ষ হলো, তা বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ বহরের সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফিলিপাইনে সামরিক বিমানের এমন দুর্ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসেও উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। কয়েক মাসের ব্যবধানে আবারও এমন প্রাণঘাতী দুর্ঘটনা সামরিক বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup