Opens in a new tab
সর্বশেষ

চীনের সহায়তায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব! টার্গেট কি সরাসরি ইরান?

57482e61 9216 45cf 9383 c898e5c82fe8Web Popup (3)

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে সৌদি আরব। মার্কিন গবেষকদের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে, দেশটি এখন আরও বড় ও শক্তিশালী কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরির পথে হাঁটছে। এর মাধ্যমে তারা বেশি দূরত্বে আঘাত হানতে এবং অধিক ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম হবে।

Image 341979

মূলত ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে এবং সামরিক ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতেই এই উদ্যোগ নিয়েছে রিয়াদ। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতে নিজেদের সামরিক অবস্থান আরও শক্ত করতে চাইছে তারা। তবে এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মার্কিন গবেষকদের মতে, রিয়াদ থেকে দূরে অবস্থিত ‘আল-দাওয়াদিমি’ ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমদানিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ থাকায় সৌদি আরব এখন চীনের প্রযুক্তির ওপর নির্ভর করছে। এখান থেকে তারা ভবিষ্যতে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে, যা যুদ্ধবিমান ছাড়াই সরাসরি তেহরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

সূত্র : রয়টার্স

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup