Long Popup (2)
সর্বশেষ

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেপ্তার ভারতের বিমানবাহিনীর পাইলট

IndiaProbashircityWebPopupUpdate

নারীর ফাঁদে (হানিট্র্যাপ) পড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে নিজেদের বিমানবাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছে ভারত। ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ, ওই নারী মূলত পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই মাস আগে ওই উইং কমান্ডার পদমর্যাদার পাইলটকে গ্রেপ্তার করা হয়। বিমানবাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে দিল্লির একটি আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে ভারতের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। তবে গ্রেপ্তারের পর থেকে ওই পাইলট জামিনের জন্য কোনো আবেদন করেননি।

বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ৩০ মে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। বিমানবাহিনীর নিজস্ব তদন্তে পাকিস্তানি নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়ার বিষয়টি প্রথম উঠে আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে পাইলটের পরিচয় হয়। সে সময় পাইলট মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেই দুর্বলতার সুযোগ নিয়েই ওই নারী তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। নিয়মিত খুদে বার্তা আদান-প্রদান ও ভিডিও কলে কথা বলার একপর্যায়ে ওই পাইলট সংবেদনশীল বিভিন্ন তথ্য ফাঁস করে দেন।

তদন্তকারীদের ধারণা, এই পাইলট হয়তো পাকিস্তানের একটি বড় গোয়েন্দা নেটওয়ার্কের ফাঁদে পড়েছেন। ঠিক কী ধরনের তথ্য তিনি পাচার করেছেন, তা নিরাপত্তার স্বার্থে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বর্তমানে ভারতীয় তদন্তকারীরা একটি সন্দেহভাজন মোবাইল অ্যাপ নিয়ে কাজ করছেন। জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই পাইলট তাঁর এক সহকর্মীকে অ্যাপটি ইনস্টল করতে বলেছিলেন। তদন্তকারীদের ধারণা, ওই অ্যাপের মাধ্যমেই পাকিস্তানি গোয়েন্দা চক্রটি পাইলটের মুঠোফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (অ্যাকসেস) নিয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate